বিস্কুটের সঙ্গে ‘চিরকুট’ আতঙ্কে ময়মনসিংহবাসী
নিউজ ডেস্ক
রেখে যাওয়া চিরকুট ও বিস্কুট (ছবি : সংগৃহীত)
ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার শিশু ও অভিভাবকদের মধ্যে বিস্কুটের প্যাকেটে ‘চিরকুট’ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২৪ জুলাই) উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পোড়াঘাটি গ্রামের ৩০টি ঘরের সামনে থেকে বিস্কুট ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ঘরের দরজায় কে বা কারা টোস্ট বিস্কুটের সঙ্গে ‘চিরকুট’রেখে যায়। চিরকুটে লেখা আছে, ‘বিস্কুট দেওয়া হয়েছে খাবেন, কিন্তু কাল্লা নেওয়া হবেই’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার কথাও জানান তারা।
ওসি জানান, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এ কাজ করা হয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নিউজওয়ান২৪.কম/আ.রাফি
আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল, মেয়ে আটক
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়